ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

এই মাসে জুলাই সনদ না হলে দায় সরকারের: সালাহউদ্দিন

জুলাই মাসের মধ্যে জুলাই সনদ বা জাতীয় সনদ প্রণীত না হলে এর জন্য সংস্কার কমিশন, জাতীয় ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তী সরকার দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিএনপির ওপর অবিরাম দোষ চাপানোর চেষ্টা চলছে। বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। বাস্তবতা হচ্ছে, বিএনপি ঐকমত্য পোষণের জন্য এগিয়ে আসছে।


শুক্রবার (১৮ই জুলাই) বিকেলে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত মৌন মিছিল–পূর্ব সমাবেশে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এ মৌন মিছিলের আয়োজন করা হয়।


সমাবেশে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা আজ সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছেন, খানাপিনা খাচ্ছেন, সন্ধ্যাবেলায় চলে যাচ্ছেন এবং কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না, তারা কারা? তারা কেউ ১৩ দল, কেউ ১৪ দল, কেউ বিভিন্ন রকমের দল, যারা আওয়ামী লীগের সঙ্গেও বিভিন্ন সময়ে সংযোগে ছিল। তাদের বক্তব্য শুনে যদি সংস্কার কমিশনকে সিদ্ধান্ত নিতে হয়, জাতির জন্য দুর্ভাগ্য হবে।


বিএনপির এ নেতা আরও বলেন, ‘আমি বলছি না যে ওখানে সবাই আওয়ামী লীগের সঙ্গে ছিল। কিন্তু কিছু কিছু দল ছিল, যাদের ওখানে আহ্বান করা হয়েছে। আমরা মানা করেছিলাম, তাদের সঙ্গে বসে কীভাবে সংস্কারের আলোচনা করব। কিন্তু তাদের নিয়ে আলাপ করছে, খানাপিনা খাচ্ছে, কোনো সিদ্ধান্ত ছাড়া বেরিয়ে যাচ্ছে। এভাবে আজকে জুলাই মাসের ১৮ তারিখ। জুলাই মাসের মধ্যে জুলাই সনদ বা জাতীয় সনদ প্রণীত না হলে এর জন্য সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তী সরকার দায়ী থাকবে।

ads
ads
ads

Our Facebook Page

↑